ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

মদের দোকান বন্ধের বিরোধিতায় সড়ক অবরোধে প্রায় অর্ধশত নারী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের তামিলনাড়ুর একটি গ্রামের নারীরা মদ নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করেছে। মদ খেয়ে সাধারণ পরিবারের পুরুষদের বেসামাল আচরণ, সংসারে অশান্তি-মারপিট ইত্যাদির কারণে নারীরা প্রায়ই মদপানের বিরুদ্ধে নিজেদের ক্ষোভের কথা জানিয়ে থাকেন। কিন্তু এবার ঘটনা ঘটেছে উল্টো। সম্প্রতি প্রশাসন তামিলনাড়ুর তিরপুর জেলার থানিরপন্ডাল এলাকায় মদের দোকানগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয়। এতেই ক্ষেপে ওঠেন নারীরা। এর বিরুদ্ধে নিজস্ব যুক্তিও উপস্থাপন করছে তারা।

স্থানীয় নারীরা সড়ক অবরোধ করে। মদের দোকান বন্ধের বিরোধিতায় সড়ক অবরোধে প্রায় অর্ধশত নারী অংশ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশকে আন্দোলনকারীরা জানায়, গ্রাম থেকে মদের দোকান সরিয়ে নিলে তাদের পুরুষদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে! এর ব্যাখ্যায় তারা জানায়, গ্রামে মদের দোকান না থাকলে পুরুষরা মদের জন্য দূর-দূরান্তে যাবে। এতে করে চলাচলের পথে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

তামিলনাড়ুতে বর্তমানে রাজ্যজুড়ে মাদকবিরোধী আন্দোলন-বিক্ষোভ চলছে এবং তাতে সাড়া দিয়ে সরকার ও স্থানীয় সংগঠন বা রাজনৈতিক মহল নানান উদ্যোগ নিচ্ছে। কিন্তু থানিরপন্ডাল গ্রামের ঘটনা এর থেকে সম্পূর্ণ আলাদা যা নয়া ভাবনার সৃষ্টি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মদের দোকান বন্ধের বিরোধিতায় সড়ক অবরোধে প্রায় অর্ধশত নারী

আপডেট সময় ০২:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭