ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন দরকার: নাহিদ ইসলাম ঢাকাজুড়ে ‘ফুটবল জ্বর’, বড় পর্দার খোঁজে সমর্থকরা জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন ‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’:শফিকুর রহমান তরুণদের মাদক নয়, খেলাধুলায় মনোযোগী হতে হবে: মির্জা ফখরুল পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর ব্যালট বাক্স চুরি করতে এলে বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিরক্ষা উপদেষ্টার আহ্বান

উপনির্বাচনে অংশ নেবে বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক:  

সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার বিকেলে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল রবিবার পাবনা-৪ উপনির্বাচনের দলীয় মনোনয়ন ফরম নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্রি করা হবে।

শনিবার বিকেল ৫ টা থেকে আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। ভার্চুয়াল এই বৈঠকে নিজ নিজ বাসা থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পাবনা-৪ আসনে ভোট হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদের পাবনা-৪ শূন্য আসনের নির্বাচনের তফশিল ইতোমধ্যে ঘোষিত হয়েছে। রবিবার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে (সকাল ১০টা থেকে বিকেল ৫টা) এ আসনের দলের মনোনয়ন ফরম বিক্রি করা হবে। সোমবার দুপুর ২টার মধ্যে উক্ত ফরম জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীগণকে উক্ত সময়ের মধ্যে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেয়ার জন্য অনুরোধ করা করা হয়। এছাড়া একই দিন সোমবার বিকেল ৫টা থেকে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপনির্বাচনে অংশ নেবে বিএনপি

আপডেট সময় ১০:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০