ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

গণতন্ত্র ফেরাতে কঠিন ঐক্য গড়তে হবে

আকাশ জাতীয় ডেস্ক:   

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন যে সংগ্রাম করছি তা বাঁচা মরার লড়াই। এটা আমাদের অস্তিত্বের লড়াই। স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। ডিক্টেটরশিপ থেকে ডেমোক্রেসি ফিরিয়ে আনার লড়াই।

এটা একটা কঠিন লড়াই। এ লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। সেজন্য এখন যা প্রয়োজন তা হচ্ছে ইস্পাত কঠিন ঐক্য। এক দিকে আমাদের দলের ঐক্য, সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর ঐক্য; অন্য দিকে একটা জাতীয় ঐক্য দরকার।

জাতীয় ঐক্য তৈরি করেই আমাদের বুকের ওপর চেপে থাকা দানব সরকারকে সরাতে হবে। শুক্রবার বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করছেন। ৩৫ লাখ নেতাকর্মী আসামি হয়েছেন, এক লাখের উপরে মামলা হয়েছে। হাজারের উপরে মানুষ খুন হয়েছেন। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ৫শ’র উপরে গুম হয়েছেন।

এই নিপীড়ন থেকে আমাদের চিকিৎসকরাও রেহাই পাননি। তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য যে গণতান্ত্রিক আন্দোলন চলছে তাকে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

জাতীয়তাবাদী দলের চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সালাম ও সিনিয়র সহ-সভাপতি আবদুস সেলিমের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান প্রমুখ। সভায় ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক একেএম আজিজুল হক, সাবেক মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ বিভিন্ন জেলার চিকিৎসকরা যুক্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

গণতন্ত্র ফেরাতে কঠিন ঐক্য গড়তে হবে

আপডেট সময় ০১:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০