ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীর বিমানে অজগর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

খোদ সেনাবাহিনীর বিমানের মধ্যে সাপের ঢুকে পড়ার ঘটনা নিঃসন্দেহে আরও বেশি চমকপ্রদ। জাতে খাঁটি ভারতীয়। দেখলেই গা শিউরে ওঠে। লম্বায় ৮ ফুট। লুকিয়ে ছিল এয়ার ফোর্সের বিমানের মধ্যে! অতিকায় অজগর সাপটিকে দেখে চমকে গিয়েছিলেন আগ্রা এয়ার বেসে উপস্থিত সেনা কর্মীরা। ইন্টারনেটে নানা জায়গায় সাপের লুকিয়ে থাকার ভিডিও বিভিন্ন সময়ে ভাইরাল হতে দেখা গিয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা যায়, সাপটিকে বিমানের মধ্যে আবিষ্কার করার পরে বাহিনীর তরফ থেকে খবর পাঠানো হয় এক স্বেচ্ছাসেবী সংস্থাকে। সংস্থার একটি দল তড়িঘড়ি হাজির হয়ে যায় এলাকায়। তাদের সঙ্গে দুই জন সাপ বিশেষজ্ঞও ছিলেন। তাঁরা সবাই মিলে অনেক কায়দা করে সাপটিকে বিমান থেকে বের করে আনে।

পুরো অপারেশনটি চালানো হয় প্রায় পাঁচ ঘণ্টা ধরে। খুব সাবধানে সাপটিকে বাইরে বের করা হয়, যাতে কোনওভাবেই সেটি উত্তেজিত না হয়। কোনও চোট বা আঘাত যাতে না লাগে, সেদিকেও লক্ষ রাখা হয়। সাপটিকে আপাতত নজরে রাখা হয়েছে। খুব শিগগিরি তাকে আবার ছেড়ে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর বিমানে অজগর

আপডেট সময় ০২:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭