ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

চাঁদাবাজ-দুর্নীতিবাজ-দলবাজমুক্ত রাষ্ট্র গঠন করতে হবে : জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, সন্ত্রাস, চাদাঁবাজ, দুর্নীতিবাজ ও দলবাজমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যেই জাতীয় পার্টির রাজনীতি।

তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য এবং বেকারত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়তে দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। সাফল্যের সাথে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ জাতীয় পার্টির দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। তাই দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন বিরোধী দলীয় এই উপনেতা।

আজ জাপা চেয়ারম্যানের উত্তরার বাসভবনে জামালপুর জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রেজাউল ইসলাম ভূঁইয়া, জাকির হোসেন খান, আনোয়ার হোসেন, সাত্তার হোসেন, মীর শামসুল আলম লিপটন, কাজী খোকন, আনিসুর রহমান মানিক, মতবিনিময় সভায় জামালপুর জেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোস্তফা আল মাহমুদ আগামীতে জি এম কাদেরের হাত শক্তিশালী করতে জামালপুর জেলাকে তৃণমূলে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালীকে সভাপতি ও মাওলানা খলিলুর রহমান সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে জাতীয় ওলামা পার্টির ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুর সুপারিশে ওই কমিটি অনুমোদন দেয়া হয় বলেও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

চাঁদাবাজ-দুর্নীতিবাজ-দলবাজমুক্ত রাষ্ট্র গঠন করতে হবে : জিএম কাদের

আপডেট সময় ১১:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০