ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ওয়ানডে: এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান তামিমের

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নির্দিষ্ট একটি ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবাল। টাইগার ওয়ানডে অধিনায়ক ও দেশ সেরা ওপেনার ছাড়াও তালিকার শীর্ষ পাঁচে আছেন আরও দুই বাংলাদেশি- সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ রেকর্ডটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছে।

তালিকার শীর্ষে থাকা তামিম ইকবাল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচ খেলে ২৬১৯ রান করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে আছেন সনাথ জয়াসুরিয়া। সাবেক লঙ্কান অধিনায়ক ও বিধ্বংসী ওপেনার প্রেমাদাসা স্টেডিয়ামে ৭০ ম্যাচ খেলে করেছেন ২৫১৪ রান।

ওয়ানডে ক্রিকেটে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের তালিকায় তিনে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাবেক টাইগার দলপতি মিরপুর হোম অব ক্রিকেটে ৭৬ ম্যাচে করেছেন ২৪৭২ রান।

তালিকার চারে আছেন ইনজামাম-উল-হক। সাবেক পাকিস্তানি অধিনায়ক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫৯ ম্যাচ খেলে করেছেন ২৪৬৪ রান। আর পঞ্চম স্থানে থাকা অভিজ্ঞ টাইগার ব্যাটসম্যান মুশফিকও শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৮১ ম্যাচ খেলে করেছেন ২৩৫১ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সাবেক উপদেষ্টাদের

ওয়ানডে: এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান তামিমের

আপডেট সময় ০৮:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০