ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কান্না থামাতে পারেননি নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

২০১৭ সালে আলোড়ন সৃষ্টি করে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। ফরাসি দলটিতে ব্রাজিলিয়ান তারকার আসার বড় কারণটাই ছিল লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করা।

কেননা পিএসজি বরাবরই ঘরোয়া চ্যাম্পিয়ন।

অবশেষে নেইমারের সামনে আসে সেই মাহেন্দ্রক্ষণ। গত কয়েকবছর চেষ্টা করে সফল না হলেও এবার দাপট দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয় পিএসজি। প্যারিসে শীর্ষ এই ক্লাবের অধরা শিরোপা জয় হবে, এমন পরিকল্পনা অনেকেই করে ফেলেছিলেন। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজলে ফলাফল হেলে পড়ে ফাইনালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের দিকে। কিংসলে কোম্যানের ৫৯তম মিনিটের একমাত্র গোলে ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ ঘরে তোলে জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

সেইসঙ্গে কান্না ভেঙে পড়েন নেইমারসহ পুরো পিএসজি দল। নেইমারকে যেন আবেগটা একটু বেশিই ছুঁয়ে যায়। বারবার টিভি ক্যামেরায় তার চোখ ছল ছল চেহার দেখা যায়। হ্যাঁ লিসবনের দ্য স্তাদিও দা লুজের রাতটি নেইমারের ছিল না। নইলে অন টার্গেটে এতগুলো শট করেও কেন গোলের দেখা পেল না পিএসজি। যদিও বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার বাধা বরাবরই প্রচীরের মতো ছিল।

ম্যাচ শেষে কান্নাজড়িত নেইমারকে শান্ত্বনা দেন কোচ টমাস টুখেল, ক্লাব প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি। এমনকি প্রতিপক্ষ কোচ হ্যান্স ফ্লিকও এগিয়ে আসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সাবেক উপদেষ্টাদের

কান্না থামাতে পারেননি নেইমার

আপডেট সময় ০৮:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০