ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

শেখ হাসিনার কাছ থেকে বিএনপিকে রাজনীতি শেখার আহ্বান মতিয়া চৌধুরীর

আকাশ জাতীয় ডেস্ক:  

শেখ হাসিনার মানবিক রাজনীতি থেকে বিএনপিকে রাজনীতি শেখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মতিয়া চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা হত্যার রাজনীতি বন্ধ করতে চান। তার ওপর বারবার আঘাত এলেও তিনি কখনো হত্যার রাজনীতি করেননি। সেজন্যই তিনি হত্যার রাজনীতির বিরুদ্ধে অবিচল। ’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘পাপ কখনো চাপা থাকে না। তাদের পাপ বিশ্বব্যাপী প্রচার হয়েছে। একুশে আগস্ট গ্রেনেড হামলার দায় বিএনপি কোনভাবেই এড়াতে পারে নাস। রাজনীতি করতে চাইলে রাজপথে আসুন। রাজনীতি করেন। হত্যার রাজনীতি করবেন না। ’

অনুষ্ঠানের মুখ্য আলোচক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘একুশে আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছিল, তা হলো বিএনপির পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় সন্ত্রাস ও হত্যাকাণ্ড, যার কারণে দেশের সে সময়কার প্রধানমন্ত্রী খালেদা জিয়া দায় এড়াতে পারেন না। দেশবাসী চায়, খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনা হোক। আমরাও তাই চাই। ’

আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

শেখ হাসিনার কাছ থেকে বিএনপিকে রাজনীতি শেখার আহ্বান মতিয়া চৌধুরীর

আপডেট সময় ০২:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০