ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

‘তারেক রহমান ২১ আগস্টের হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন’

আকাশ জাতীয় ডেস্ক: 

২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ছিল হাওয়া ভবন এবং তারেক রহমান হাওয়া ভবন থেকে এ হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৪ অগস্ট) আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড আর ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ১৫ আগস্টের টার্গেট ছিলেন বঙ্গবন্ধু আর ২১ আগস্টের প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ’৭৫ সালে জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় না দিত, দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত না করত, বঙ্গবন্ধুর খুনিদের হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশ অনুমোদন না দিত, খুনি মোস্তাক সরকারের সেনাপ্রধান না হত, তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হতো। খুনের বিচার যারা বন্ধ করে, খুনিদের যারা প্রশ্রয় দেয়, তারা একই অপরাধে অপরাধী। ’

‘১৫ আগস্টের ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক দলের মধ্যে কর্ম সম্পর্কের যে অলঙ্ঘনীয় দেয়াল তৈরি হয়েছিল, সে দেয়াল ২১ আগস্টের ঘটনায় আরও উঁচু হয়েছে,’ যোগ করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকীসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

‘তারেক রহমান ২১ আগস্টের হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন’

আপডেট সময় ০১:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০