ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

সব অপকর্ম-দুঃশাসনের জবাবদিহি করার সময় সন্নিকটে: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব অপকর্ম ও দুঃশাসনের জন্য জনগণের কাছে জবাবদিহি করার সময় অত্যন্ত সন্নিকটে।

রোববার দলটির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন ফখরুল।

তিনি বলেন, আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ক্রমান্বয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তারা দেশকে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার মানুষের ভোট এবং গণতান্ত্রিক অধিকারকে পাত্তা না দিয়ে বিরোধী দল ও মত দমনে বেপরোয়া হয়ে উঠেছে। বিরামহীন গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনি তৈরির মাধ্যমে মামলা দিয়ে কারান্তরীণ করছে সরকার।

তিনি বলেন, ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদকে কারাগারে পাঠানো সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গণবিরোধী সরকারের চলমান দমন-নীতিরই অংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

সব অপকর্ম-দুঃশাসনের জবাবদিহি করার সময় সন্নিকটে: ফখরুল

আপডেট সময় ০৩:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০