ঢাকা ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার বিএনপিকে ভয় পায়: ড. মোশাররফ

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিনাভোটের সরকার নিজেদের অযোগ্যতা, ব্যর্থতা ও কুকীর্তি আড়াল করতে মরিয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বিএনপির জনপ্রিয়তাকে তারা ভয় পায়। এই ভয় থেকেই সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের মাতা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াাট অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার চালিয়ে সরকার জনদৃষ্টি ভিন্নদিকে ফেরাতে পারবে না।

শনিবার বিকালে কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্রের লেবাসধারী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কবল থেকে দেশ ও জনগণকে বাঁচাতে হবে। এই সরকারকে হটাতে করোনাকালেই কঠোর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিনাভোটের সরকার জগদ্দল পাথরের মতো জনগণের বুকের ওপর চেপে বসে আছে। ভোটে নির্বাচিত নয় বলে তাদের কোনো জবাবদিহিতা নেই। জনগণের প্রতি দয়া-মায়া নেই। সরকারি দল ও তাদের সমর্থিত লোকেরা ব্যাপক লুটপাট করছে।

নেতাকর্মীদের উদ্দেশে মোশাররফ হোসেন আরও বলেন, সরকার করোনা মহামারী প্রতিরোধে ছিল উদাসীন। দেশে প্রলয়ংকরী বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। সর্বক্ষেত্রে তাদের চরম ব্যর্থতা ও অযোগ্যতা আজ প্রমাণিত। এইভাবে একটি দেশ চলতে পারে না। তাদের কবল থেকে দেশ ও জনগণকে উদ্ধার করতে হবে।

করোনাকালে জনগণের পাশে থেকে মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রশংসা করেন মোশাররফ হোসেন। তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বময় করোনা আগ্রাসন চলছে। মানুষ কর্মহীন বেকার হয়ে ঘরবন্দি। ব্যক্তি ও দলের পক্ষ থেকে এলাকায় অসহায় কর্মহীন পরিবারকে আমরা সাহায্য করছি। এখনও জনগণের কাছাকাছি গিয়ে তাদের ভালো-মন্দ সব খবর রাখতে হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ওসমান গণি ভূঁইয়া, সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

সরকার বিএনপিকে ভয় পায়: ড. মোশাররফ

আপডেট সময় ০৭:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০