ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সুশান্তের পোস্টমর্টেমে উপস্থিত ছিলেন রিয়া, গোপন ভিডিও ফাঁস!

আকাশ বিনোদন ডেস্ক : 

এবার ফাঁস হলো নতুন তথ্য। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরের দিন অর্থাৎ ১৫ জুন মুম্বাইয়ের কুপার হাসপাতালের মর্গে দুই ব্যক্তির সঙ্গে ‘অনধিকার’ প্রবেশ করেছিলেন রিয়া চক্রবর্তী। কে বা কারা তাকে মর্গে ঢুকতে দিল? কেন ৪৫ মিনিট সেখানে তিনি ছিলেন? ঠিক কী করছিলেন? সামাজিকমাধ্যম উত্তাল এখন এই প্রশ্নে।

সুপ্রিম কোর্টের রায়ে সুশান্ত-মৃত্যু তদন্তের ভার সিবিআই-এর হাতে আসার পরেই ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস নাও’ থেকে প্রকাশিত ভিডিওতে ফাঁস হলো এই নতুন তথ্য। ভিডিও ফুটেজে দেখা যায়, রিয়া সাদা পোশাকে, মাথা থেকে মুখ ঢাকা তার, সঙ্গে একজন পুরুষ আর একজন সাদা পোশাকের মুখবাঁধা নারী। নেটাগরিকদের এক অংশের বক্তব্য রিয়ার সঙ্গের পুরুষটি হয় স্যামুয়েল মিরান্ডা নয়তো তার ভাই শৌভিক চক্রবর্তী। আর রিয়ার পাশের মেয়েটি নেটাগরিকদের মতে শ্রুতি মোদী। যদিও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

কিন্তু কেন রিয়া ১৫ জুন কুপার হাসপাতালের মর্গে গেলেন? নিয়ম অনুসারে পুলিশের উপস্থিতিতেই, মৃত ব্যক্তির পরিবারের অনুমতি নিয়ে সেই পরিবারের সদস্য একমাত্র মর্গে যেতে পারেন। এক্ষেত্রে রিয়া তার কিছুই করেননি। মুম্বাই পুলিশের অনুমতি কি তিনি নিয়েছিলেন? মুম্বাই পুলিশ এ বিষয়ে কিছু জানায়নি কেন? উল্টে পরিবারের বাইরের লোক হয়ে রিয়া কীভাবে মর্গে প্রবেশ করলেন? শুধু তাই নয়, ৪৫ মিনিট সেখানে উপস্থিত থেকে তিনি সুশান্তের পোস্টমর্টেমের কোনও বিশেষ তথ্যকে কি সরিয়ে দিলেন বা পরিবর্তন করলেন? এই প্রশ্ন ভাবাচ্ছে সুশান্তের অগণিত ভক্তদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুশান্তের পোস্টমর্টেমে উপস্থিত ছিলেন রিয়া, গোপন ভিডিও ফাঁস!

আপডেট সময় ১০:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০