ঢাকা ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করাই ছিল ২১ আগস্টের ঘাতকদের মূল লক্ষ্য: আমু

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে দলকে নিশ্চিহ্ন করাই ছিল ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল লক্ষ্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর দুই কন্যা দেশে না থাকার কারণে ষড়যন্ত্রকারীদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই বারবার শেখ হাসিনাকে টার্গেট করা হচ্ছে হত্যার জন্য।

২১ আগস্টের ভয়াল স্মৃতি স্মরণ করতে গিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যেভাবে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা করা হয়েছিল ২১ আগস্টেও একই উদ্দেশ্য ছিলে খুনিচক্রের। ওই দিন স্রষ্টার অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে যান।

আমির হোসেন আমু বলেন, বাংলার মানুষ ধর্মপ্রাণ এবং এটি অলি-আউলিয়ার দেশ হওয়ার কারণে দেশের মানুষের সেবা , বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত ও বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতেই মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন।

গণতন্ত্রের অভিযাত্রায় সকল প্রতিকূলতা উপেক্ষা করে দেশকে এগিয়ে নিতে তিনি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

ভিডিও বার্তায় আমির হোসেন আমু ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদ মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভী রহমানসহ অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই গ্রেনেড হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আর শুকরিয়া আদায় করেন মহান সৃষ্টিকর্তার প্রতি বাঙালির আশা আকাঙ্ক্ষার বাতিঘর , বিশ্বাসের ঠিকানা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করাই ছিল ২১ আগস্টের ঘাতকদের মূল লক্ষ্য: আমু

আপডেট সময় ০৩:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০