ঢাকা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে, কিন্তু শহীদ জিয়া বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন। তিনি শুধু বিএনপির প্রতিষ্ঠাতাই নন, একজন সফল রাষ্ট্রপতি। তিনি রণাঙ্গণের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। বাংলাদেশ নামক দেশের প্রতিষ্ঠার সঙ্গে জিয়ার নাম জড়িত। কোটি কোটি মানুষের হৃদয় থেকে তার নাম মুছে ফেলা যাবে না।

বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আয়োজিত সংগঠনটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সদ্য প্রয়াত শফিউল বারী বাবুর মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল সুমনের পরিচালনায় এতে আরো বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়ন যুগ্ম আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন প্রমুখ।

সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু আরো বলেন, প্রাণঘাতী করোনা নিয়ে সরকার এখনো উদাসীন। সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর আবোল-তাবোল বক্তব্যে জনগণ হতাশ। এখনো করোনায় মৃত্যুর হার ও শনাক্তের হার বাড়ছে। অথচ স্বাস্থ্যমন্ত্রী বলছেন, বাংলাদেশে করোনা নেই। কোনো ভ্যাকসিনেরও প্রয়োজন নেই। জনগণের জবাবদিহিমূলক সরকার না থাকলেই এ ধরনের বক্তব্য দেওয়া যায়। সত্যিকারার্থে সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতো তাহলে দায়িত্বশীল একজন মন্ত্রী এ ধরনের বক্তব্য দিতে পারতেন না।

নেতাকর্মীদের উদ্দেশে বরকত উল্লাহ বুলু বলেন, যারা মামলা, হামলা, জেল-জুলুম, নির্যাতন শিকার হয়ে দলের জন্য কাজ করছেন, তাদেরকে বঞ্চিত করা যাবে না। নেতৃত্ব বাছাইয়ের সময় তাদেরকে মূল্যায়ন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে

আপডেট সময় ০৯:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০