ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জয়কে ফের ক্ষমা চাওয়ার সুযোগ দিলেন শেলী মান্না

আকাশ বিনোদন ডেস্ক : 

আলোচিত টিভি উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে দ্বিতীয়বারের মতো ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছেন প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী কেবিন ক্রু শেলী মান্না। বিষয়টি নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্রের তিন সমিতিকে অবগত করেছেন তিনি। শেলী মান্না বলেন, জয়ের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। তাকে হেয় করার মতো কোনো কারণও ছিল না। তবে তিনি তার অনুষ্ঠানের মাধ্যমে একটা সম্প্রদায়কে তুচ্ছ করে কথা বলেছেন।

তিনি আরও বলেন, সেই অনুষ্ঠানে বিমানের কেবিন ক্রুদের যেভাবে অপমান করেছেন একজন কেবিন ক্রু হিসেবে আমার সম্মানহানি হয়েছে। একারণে আমি আবার তাকে বলব আপনি ক্ষমা চেয়ে বিষয়টি সমাধান করুন। অন্যথায় মানহানিকর বিষয়ের জন্য প্রথমবার নোটিশ পাঠাতে বাধ্য হব। আইনের পথে হাটতেও পিছুপা হব না।

জয়ের উদ্দেশ্যে শেলী মান্না আরও বলেন, ‘জীবনের গল্প’ নিয়ে সমাজে একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারতেন। কিন্তু তা না করে আপনি ছকবাঁধা সস্তা চেতনা ও জীবনবোধে উপস্থাপনায় নেই কোনও কৌশলগত দিক। সস্তা জনপ্রিয়তা পাবার আশায় এদেশের একশ্রেণীর নেতিবাচক ভিউওয়ারদের মানসিকভাবে উজ্জীবিত করে থাকেন। স্থুল মনমানসিকতার পরিচয় দিচ্ছেন আপনি।

বিষয়টি শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমি অন্যায় করিনি। অনুষ্ঠানে ব্যক্তির বিষয় প্রত্যেকে জানতে চায়। আমি শুধু সেই জায়গা থেকে বিষয়গুলো জানতে চেয়েছি। এ ছাড়া শেলী ভাবি আমার শ্রদ্ধেয় একজন মানুষ। তিনি যদি আমাকে ক্ষমা চাইতে বলেন তবে আমি চেয়ে নেব। তবে তিনি আমার অনুষ্ঠানে এসে অনুষ্ঠানেই ক্ষমা চাওয়ার কথা বললেই আমি তখন সকলের সামনে ক্ষমা চেয়ে নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়কে ফের ক্ষমা চাওয়ার সুযোগ দিলেন শেলী মান্না

আপডেট সময় ১০:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০