ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

লাভগুরুর সঙ্গে পরীমনির ঘোরাঘুরি

অাকাশ বিনোদন ডেস্ক:

‘লাভগুরু’র সঙ্গে প্রেম করছেন চিত্রনায়িকা পরীমনি। গতকাল শনিবার ঈদের দিন ‘লাভগুরু’কে সঙ্গে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। এফএম রেডিওর শ্রোতাদের কাছে খুব জনপ্রিয় এই ‘লাভগুরু’র নাম তামিম হাসান। প্রায় বছর খানেক ধরে তাঁরা প্রেম করছেন গোপনে। গত ১২ জুলাই তাঁদের প্রেমের বিষয়টি সামনে চলে আসে।

আজ রোববার সকালে জানা গেল, ঈদের দিন দুপুরে পরীমনির বাসায় আসেন তামিম হাসান। প্রথমে তাঁরা যান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। এখানে এডিটিং মাঠে সহশিল্পীদের জন্য দুটি গরু কোরবানি দিয়েছেন পরীমনি। বিএফডিসিতে নিজে দাঁড়িয়ে থেকে মাংস কাটা এবং সহশিল্পীদের মাঝে মাংস বণ্টন তদারকি করেন। বিকেলে তাঁরা গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়েছেন বনানীর বিভিন্ন রাস্তায়। ফাঁকা রাস্তায় এই বেড়ানো দারুণ উপভোগ করেছেন দুজনই। সন্ধ্যায় যান রাজধানীর কাকরাইলে, জোনাকী সিনেমা হলে। সেখানে দর্শকদের সঙ্গে তাঁরা দেখেছেন ‘সোনাবন্ধু’ ছবিটি। এ সময় তাঁদের সঙ্গে আরও ছিলেন ছবির অন্য শিল্পী ও কলাকুশলীরা।

গতকাল দুপুরে বিএফডিসিতে প্রথম আলোকে পরীমনি বলেন,রাতে তিনি যাবেন পিরোজপুরে ভান্ডারিয়াতে, নানাবাড়ি। কিন্তু তখন যেতে পারেননি। নানাবাড়ি যাচ্ছেন আজ রোববার দুপুরে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

লাভগুরুর সঙ্গে পরীমনির ঘোরাঘুরি

আপডেট সময় ০৪:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭