ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ দেশের তরুণ সমাজের প্রাণের স্পন্দন ছাত্রলীগের নেতাকর্মীদের আমি সতর্ক করে দিয়ে বলতে চাই, হত্যা ও ষড়যন্ত্রের কুশীলবরা এখনও আছে।

এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উন্নয়ন বিরোধী অপশক্তি এখনও চারপাশে লুকিয়ে আছে। উগ্র সাম্প্রদায়িক অপশক্তি এখনও সুযোগ খুঁজছে। তারা উন্নয়ন, শান্তি ও স্বস্তির বাংলাদেশ চায় না। তারা এদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়। চায় সংঘাতে জর্জরিত রক্তাক্ত প্রান্তর। সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেশের এগিয়ে যাওয়া বন্ধ করতে চায়। শিক্ষাঙ্গনগুলোতে নানা কৌশল আর অপকৌশলে অস্থিরতা তৈরি করতে চায়। চায় ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ। কিন্তু যতক্ষণ দেশরত্ন শেখ হাসিনা আছেন, বাংলাদেশ ছাত্রলীগের অদম্য তরুণরা আছে ততক্ষণ কোনো ষড়যন্ত্রই হালে পানি পাবে না। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রা এগিয়ে যাবেই।

অগ্রযাত্রার এসময়ে ছাত্রলীগের সুনামের ধারা নিজেদের ধরে রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দলীয় শৃঙ্খলা নষ্ট করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার শুদ্ধি অভিযান সবার জন্য অভিন্ন বার্তা বহন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

আপডেট সময় ১১:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০