ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিকআপে জুতার শোরুম!

আকাশ নিউজ ডেস্ক:

শহরের এখান-ওখানে গাড়ি দিয়ে জুতা বিক্রি, ভাবা যায়! হ্যাঁ, তা-ই দেখা যাচ্ছে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি সংলগ্ন ফুটপাত পার্কিংয়ে। একটি মিনি পিকআপের পেছনে করে জুতা বিক্রি করছেন ব্যবসায়ী।

তাও যেন শোরুমের মতো সাজানো!

পিকআপের পেছনের দিকটা এমনভাবে বানানো হয়েছে, যেন একটি দোকান। পণ্য প্রদর্শনের জন্য দুই দিকে দরজা। আবার দুই সাইটে পণ্য রাখার ব্যবস্থাও। অর্থাৎ ক্রেতারা সহজেই দেখেশুনে কিনতে পারছেন। সবমিলে যেন একটি ভ্রাম্যমাণ শোরুম।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শিল্পকলা একাডেমি সংলগ্ন ফুটপাতে এই দোকান দেখা যায়। অবশ্য দোকানটি একেক সময় একেক জায়গায় গিয়ে অবস্থান নেয়। যেখানে বিক্রি ভালো হবে, সেখানেই তার যাওয়ার চেষ্টা!

পিকআপটিতে জুতার পসরা সাজিয়ে বসে আছেন রিয়াদ নামে এক যুবক। তিনি বলেন, এই ভ্রাম্যমাণ জুতার শোরুম আমার ভাই শরীফের। বিভিন্ন ফ্যাক্টরি থেকে জুতা সংগ্রহ করে পিকাআপে ঘুরে ঘুরে জুতা বিক্রি করি। তবে বেশির ভাগ সময় সেগুনবাগিচায় অবস্থান করি।

রিয়াদ বলেন, বিভিন্ন ফ্যাক্টরিতে থেকে ভালো মানের জুতা সংগ্রহ করে বিক্রি করা হয় এখানে। এখানে জুতার মূল্য হচ্ছে দুই হাজার হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে। তবে এর চেয়ে কম দামের জুতাও আছে আমাদের এখানে।

তিনি আরও বলেন, করোনাকালে বিক্রি কম হলেও এখন আস্তে আস্তে বিক্রি বাড়ছে। এছাড়া অনেকেই আমাদের প্রশংসা করছে। অনেকে অবাকও হয়েছেন এমন ভ্রাম্যমাণ জুতার দোকান দেখে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পিকআপে জুতার শোরুম!

আপডেট সময় ০৮:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০