ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ

আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে জাদুঘরে রাখা উচিত: মান্না

আকাশ জাতীয় ডেস্ক:  

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, করোনাকালে আমাদের স্বাস্থ্যমন্ত্রী একেক দিন একেকটা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কয়েকদিন আগে তিনি বললেন, ‘করোনার ভ্যাকসিন আমাদের দেশে প্রয়োজন নেই, এমনিতেই কমে আসছে’।

অথচ বিশেষজ্ঞরা বলছেন, করোনার বিস্তার কমছে না। তাই আমাদের এ ধরনের স্বাস্থ্যমন্ত্রীকে জাদুঘরে রাখা উচিত।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ও মুক্তযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না সরকারে প্রতি প্রশ্ন রেখে বলেন, আদালতে রিট হয়, এরপরও ওসি প্রদীপরা গোল্ড মেডেল পায় কার ইশারায়? কীভাবে শত শত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়। কারা জড়িত প্রকাশ করুন। গুম হওয়া ব্যক্তিদের তালিকা করা হোক। সুষ্ঠু তদন্ত করা হোক কারা এগুলোর সঙ্গে জড়িত। কী চায় তারা।

তিনি বলেন, দিনে দিনে অনেক দেনা হয়েছে। তাই প্রদীপের গোমর ফাঁস হয়েছে। এরা একদিনে হয়নি। তাদের সঙ্গে আরও ব্যক্তি জড়িত। তাদের তালিকা প্রকাশ করুন। আদালতে রিট থাকা সত্ত্বেও প্রদীপ ওসি হিসেবে থাকেন। আর একের পর এক হত্যাকাণ্ড ঘটান। পুলিশ বাহিনীতে প্রদীপ বাহিনী আছে। আমি কোনো বাহিনী বাতিলের পক্ষে না। তবে এসব বাহিনীরর মধ্যে অপকর্মকারীদের নেপথ্যে যারা আছেন, তাদের তালিকাও হওয়া উচিত।

বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক সেনা কর্মকর্তা জয়নাল আবেদিন, সিরিন আক্তার, মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অংশ নেওয়া বিএনপির প্রার্থী ইশরাক হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে জাদুঘরে রাখা উচিত: মান্না

আপডেট সময় ০৬:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০