ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই’ ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন হরমুজ প্রণালি সংকটে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে: আইইএ প্রধান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা ৬ অক্টোবর

আকাশ জাতীয় ডেস্ক: 

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলার হাজিরার জন্য ৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন।
সোমবার আদালতের সহকারী পেশকার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানায় আটটি ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন এক ব্যক্তি।

খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

খালেদা জিয়ার বিরুদ্ধে ১১টি মামলা হচ্ছে-দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা। এই ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই’

১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা ৬ অক্টোবর

আপডেট সময় ১২:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০