ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এফডিসিতে কোরবানি দিলেন পরিমনি

অাকাশ বিনোদন ডেস্ক:

এফডিসিতে কোরবানি দিয়ে দরিদ্র ও অসচ্ছল সহশিল্পীদের মধ্যে মাংস বিতরণ করলেন হালে ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। এবার তিনি কোরবানি দিলেন দুটি গরু।

এফডিসির কর্মকর্তা-কর্মচারীরা জানান, পরীমনি শনিবার সকাল ১১টার দিকে সেখানে দুটি গরু কোরবানি দেন। পরে ওই মাংস তিনি দরিদ্র ও অসচ্ছল সহশিল্পীদের মধ্যে বিতরণ করেন।

এ বিষয়ে নায়িকা পরিমনি বলেন, ‘আমার পরিচয় যদি চলচ্চিত্রকর্মী হয়, তাহলে এটাও তো আমার পরিবার। আর আমার সামর্থ্য থাকতে ঈদের দিনে পরিবারের কেউ না খেয়ে থাকতে পারে না।’

পরিমনি গত বছরও এফডিসি চত্বরে একটি গরু কোরবানি দেন। এবার কোরবানি দিলেন দুটি গরু। আগামীতেও এভাবে এফডিসিতে কোরবানি দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরিমনি বলেন, ‘আল্লাহ আমাকে যতদিন সামর্থ্য দেবেন, আমি ততদিন এফডিসিতে কোরবানি দেব।’

এ সময় চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই পরিমনির সঙ্গে ছিলেন।

পরীমনির ঘনিষ্ঠরা জানান, গত বুধবার আফতাবনগর থেকে কোরবানির গরু দুটি কেনেন এই নায়িকা। দাম পড়ে ১ লাখ ৪৫ হাজার টাকা। প্রথম দিন গরু দুটি তিনি তার বনানীর বাসাতেই রাখেন। পরে পাঠিয়ে দেন বিএফডিসিতে।

শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন পরীমনি। ঈদ উপলক্ষে আজ শনিবার মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘সোনা বন্ধু’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

এফডিসিতে কোরবানি দিলেন পরিমনি

আপডেট সময় ০১:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭