ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫ আগস্ট দেশব্যাপী দোয়া-মাহফিল করবে বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক:  

গত কয়েক বছরের মতো এবারও ১৫ আগস্ট দলীয় প্রধানের ৭৬তম জন্মদিনে কোনো আয়োজন না রেখে দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আগামীকাল শনিবার খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল করবে দলটি।

প্রতিবছর ১৫ আগস্ট আসলেই রাজনৈতিক অঙ্গন সরগরম থাকে জাতীয় শোক দিবস ও খালেদা জিয়ার ‘জন্মদিন’ পালন নিয়ে। বিতর্ক এড়াতে কয়েকবছর ধরে জাতির শোকের এইদিনে জন্মদিন পালন করেননি বিএনপি প্রধান। যদিও এই দিনে তার জন্মদিন নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক আছে।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় শনিবার দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছে বিএনপি। বিবৃতিটি পাঠান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা, দেশবাসী ও দলের নেতাকর্মী যারা করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা, অসুস্থদের আশু সুস্থতা কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষদের দুর্দশার থেকে মুক্তির জন্য আগামী ১৫ আগস্ট বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরসহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করার জন্য দলীয় নেতাকর্মীদের অনুরোধ করা হচ্ছে।

এবছর খালেদা জিয়া জন্মদিনের কেক কাটবেন না বলেও দলীয় সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৫ আগস্ট দেশব্যাপী দোয়া-মাহফিল করবে বিএনপি

আপডেট সময় ০৫:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০