ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার পরীমনির দুই গরু

অাকাশ বিনোদন ডেস্ক:

এবারও চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের সঙ্গে ঈদ করছেন চিত্রনায়িকা পরীমনি। কোরবানির জন্য তাঁদের দুটি গরু উপহার দিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অভ্যন্তরে এডিটিং মাঠে আজ শনিবার দুপুরে গরু দুটি কোরবানি দেওয়া হয়। কোরবানির পরই এফডিসিতে আসেন পরীমনি। নিজে দাঁড়িয়ে থেকে মাংস কাটা এবং শিল্পীদের মাঝে মাংস বণ্টন তদারকি করেন।

প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি তো এই চলচ্চিত্র পরিবারের একজন। আজ ঈদের দিন আমরা আনন্দ করব, আর যাঁদের সঙ্গে আমরা কাজ করি, তাঁরা বাসায় মন খারাপ করে থাকবেন, তাই কি হয়! গত বছর হঠাৎ করেই ভাবলাম কোরবানির ঈদটা তাঁদের সঙ্গেই করব। এবারও আমার সহশিল্পী, মানে আমার পরিবারের মানুষজনের সঙ্গেই ঈদ করছি।’

আজ বিএফডিসিতে উপস্থিত চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তথাকথিত এক্সট্রা, যাঁদের এখন বলা হয় সহশিল্পী, যাঁরা দিনভিত্তিক চুক্তিতে কাজ করেন সিনেমায়, তাঁদের অনেকেই এখন বেকার। কারণ, বিএফডিসিতে কাজ কমে গেছে। তাঁদের জীবনে তাই ঈদের আনন্দ নেই। প্রয়াত অভিনেতা সালমান শাহ ও রাজীব এই শিল্পীদের খোঁজখবর রাখতেন, এখন কেউ আর রাখেন না। তাঁদের অবস্থা নিয়ে গত বছর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তা দেখে পরীমনি চলচ্চিত্রে তাঁর সহশিল্পীদের জন্য বিএফডিসিতে ঈদের দিন গরু কোরবানি দেন। আর সেই মাংস সহশিল্পী ও কলাকুশলীদের মধ্যে বিতরণ করেন। কাজটি তিনি এবারও করেছেন।

জানা গেছে, গত বুধবার পরীমনি তাঁর লোক দিয়ে আফতাবনগর থেকে দুটি গরু কিনেছেন। গরু দুটির দাম ১ লাখ ৪৫ হাজার টাকা। প্রথম দিন গরু দুটি তিনি বনানীতে নিজের বাসায় রেখেছেন। পরে নিয়ে আসেন বিএফডিসিতে।

পরীমনি বলেন, ‘গত বছর প্রথম ছিল। অনেকেই তা জানতে পারেননি। এবার আগে থেকেই তাঁরা যোগাযোগ করেছেন। তাই দুটি গরু কিনেছি। ভবিষ্যতে প্রয়োজন হলে সংখ্যা বাড়তেও পারে। আর এই কাজটা আমি কোনো প্রচারণার জন্য করছি না। যতটুকু পারছি করছি। পুরোটাই আমার মনের তাগিদ থেকে করছি।’

ঈদ উপলক্ষে আজ পরীমনি অভিনীত ছবি ‘সোনা বন্ধু’ সিনেমাটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। পরীমনি জানালেন, আজ সন্ধ্যায় একটি প্রেক্ষাগৃহে তিনি ছবিটি দেখতে যাবেন। সেখান থেকে ফিরে যাবেন পিরোজপুরের ভান্ডারিয়াতে, আত্মীয়স্বজনের কাছে, ঈদ করতে।

Tag :
আপলোডকারীর তথ্য

এবার পরীমনির দুই গরু

আপডেট সময় ০৯:৫১:০৪ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭