ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওসির হাতে লাঞ্ছিত সেই এএসআইকে ডিএসবিতে পদায়ন

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার বামনায় সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে ওসি ইলিয়াস আলী তালুকদারের হাতে লাঞ্ছিত এএসআই নজরুল ইসলামকে ডিএসবি অফিসে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে এ জন্য এএসআই নজরুল ইসলামকে বামনা থানা থেকে ডিএসবি অফিসে পদায়ন করা হয়েছে। কোন কোন মিডিয়ায় তাকে প্রত্যাহারের যে সংবাদ হয়েছে তা সঠিক নয় উল্লেখ করে সূত্রটি জানায়, এএসআই নজরুল ভিকটিম তাকে কেন প্রত্যাহার করা হবে?

গত শনিবার বামনা উপজেলা শহরে গোলচত্বরে সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধন চলাকালে দায়িত্বপালনরত এএসআই নজরুলের গালে থাপ্পড় মারেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস আলী তালুকদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রচার হলে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করেন। ৩ কার্যদিবসের মধ্য (আগামীকাল) তদন্ত প্রতিবেদন জমা দেবার জন্য বলা হয়েছে।
আজ এবং গতকাল তদন্ত টিম সরেজমিনে স্বাক্ষ্য গ্রহণ করেন। এদিকে আজকে সিফাতের আদালত থেকে জামিন হওয়ায়, সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার নানা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত কবির হাওলাদার।

তিনি বলেন, আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী মেজর সিনহা হত্যাসহ নির্দোষ যাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওসির হাতে লাঞ্ছিত সেই এএসআইকে ডিএসবিতে পদায়ন

আপডেট সময় ০৪:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০