ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাগুরায় মা-ছেলেসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

মাগুরায় মা-ছেলেসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে মাগুরা পুরাতন বাজার চালের আড়ৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ১০১টি ইয়াবা জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন- মাগুরা সদরের আঠারোখাদা এলাকার মৃত নূর ইসলামের স্ত্রী লাকি বেগম ও তার ছেলে রনি হোসেন এবং পৌরসভার বাটিকাঙ্গা এলাকার মিঠু কর্মকার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, গ্রেপ্তার লাকি বেগম দীর্ঘদিন শহরের বিভিন্ন স্থানে ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছিলেন। এ কাজে তিনি তার কিশোর ছেলে রনিকে ব্যবহার করতেন। গোপন সংবাদে শহরের পুরাতন বাজার চালের আড়ৎ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাগুরায় মা-ছেলেসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০