ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

‘সিনহার ঘটনা ইস্যু করে কেউ কেউ সরকার হটানোর দিবাস্বপ্ন দেখছে’

আকাশ জাতীয় ডেস্ক: 

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনাকে ইস্যু করে কেউ কেউ সরকার হটানোর দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে সড়ক ও জনপথ অধিদফতরের খুলনা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নিয়মিত আলোচনার অংশ হিসেবে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উস্কানি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।

‘এ ধরনের ঘটনাকে ইস্যু করে সরকার হটানোর মতো দিবাস্বপ্ন দেখছে কেউ কেউ।’

তবে জনগণ এ বিষয়ে সচেতন রয়েছে বলে জানান সেতুমন্ত্রী।

সিনহা হত্যাকাণ্ডের বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে। এ ঘটনায় ইতিমধ্যে অনেককে গ্রেফতার করাও হয়েছে।

এসময় গুজব রটনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে দেশ বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার কারো হাতে ইস্যু তুলে দেবে না, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যে কোনো বিষয়ে সুরাহা করা হবে।

একটি অশুভ চক্র নানা ইস্যুতে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা সরকারের শেকড় এ দেশের মাটির অনেক গভীরে, গুজব রটিয়ে লাভ হবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ের অধীনস্ত সব দফতর ও সংস্থার কর্মরতদের উদ্দেশে তিনি বলেন, পদোন্নতি, পদায়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতার পাশাপাশি পারফরম্যান্সকে মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, ভালো কাজ করলে পুরস্কৃত করা হবে এবং মন্দ কাজের জন্য তিরস্কারসহ চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে এ সপ্তাহে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের হারও বেশি দেখা যাচ্ছে।

‘তাই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখালে চলবে না।’

এবারের ঈদযাত্রায় ফেরিঘাটের সমস্যা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া অন্যান্য সব মহাসড়কে ভ্রমণ স্বস্তিদায়ক ছিল বলে জানান সেতুমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

‘সিনহার ঘটনা ইস্যু করে কেউ কেউ সরকার হটানোর দিবাস্বপ্ন দেখছে’

আপডেট সময় ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০