ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এই সরকারের আমলে কারও জীবনের নিরাপত্তা নেই : দুলু

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই সরকারের আমলে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই, কোনো জবাবদিহিতা নেই, কোনো বিচার নেই। বর্তমানে দেশে আইনের শাসন নেই, ন্যায় বিচার নেই, মানবাধিকার নেই। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যা প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। এ সরকারের আমলে মানুষের জীবনের কোনো মূল্য নেই। মানুষের অধিকার বলে কিছু নেই। তাই অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার মোড়ে বড়াইগ্রাম ও গুরুদাসপুর থানা এবং পৌর ছাত্রদলের ঈদ পরবর্তী পুর্ণমিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুরুদাসপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক মশিউর রহমান বাবলু, সদস্য সচিব আবু সাইদ, বড়াইগ্রাম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি, বিএনপি নেতা শহিদুল ইসলাম, নাটোর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাসান পরশ, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান গাজী, এবিএম ইকবাল হোসেন রাজু প্রমুখ।

দুলু আরও বলেন, ‘বিএনপি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানোর জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সে প্রতিশ্রুতি অনুযায়ী
বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তার যথাযথ ভূমিকা পালন করে চলবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এই সরকারের আমলে কারও জীবনের নিরাপত্তা নেই : দুলু

আপডেট সময় ০৬:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০