ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

সরকার দুর্নীতিকে সংরক্ষণ করতে পরিপত্র জারি করেছে : রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন যে পরিপত্র জারি করেছে তাতে প্রমাণিত হয়েছে সরকার দুর্নীতিকে সংরক্ষণ করতে চায়। আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামে নিজ বাসভবন থেকে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী আহমেদ বলেন, স্বাস্থ্য খাতে এক ভয়ঙ্কর দুর্নীতি বিরাজ করছে। দুর্নীতিতে স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে। এরমধ্যে গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে, সরকারি অনুমতি ছাড়া কোন হসপিটালে আইনশৃঙ্খলা বাহিনী কোন অভিযান পরিচালনা করতে পারবে না। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে সরকার দুর্নীতিকে সংরক্ষণ করতে চায়, প্রোডাকশন দিতে চায়।

আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করলে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ এবং জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনার দুর্নীতি প্রকাশ পেত না। দুর্নীতির সাথে যারা জড়িত তারা সরকারি দলের লোকজন। তাদের প্রোডাক্টশন দেওয়ার জন্যই এই পরিপত্র জারি করা হয়েছে। এর ফলে সামনের দিনগুলো স্বাস্থ্য খাতে আরও ভয়ঙ্কর হবে। মানুষ কোন সেবাই পাবে না বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির এই নেতা আরও বলেন, কিছু নদীর পানি কমতে থাকলেও অনেক এলাকায় বন্যার অবনতি হয়েছে। ইতিমধ্যে বন্যায় মানুষের ঘরবাড়ি গবাদিপশু ভেসে গেছে। ফসল নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। ত্রাণ এবং বন্যা মোকাবেলায় নানা ধরনের পদক্ষেপ আমি দেখিনি। বানভাসি মানুষ খাদ্যের অভাবে মানবতার জীবন যাপন করছে। কুড়িগ্রামে করোনা ব্যাপক প্রভাব বিস্তার করছে। মানুষ মারা যাচ্ছে। যেখানে ঢাকাতে কোন চিকিৎসা নেই সেখানে কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পাওয়া কল্পনাও করা যায় না।

রিজভী বলেন, দুর্নীতিতে স্বাস্থ্য খাত ধ্বংস হওয়ার পরও সরকারের টনক নড়েনি। তারপরও গতকালকে মূলত দুর্নীতির পক্ষে পরিপত্র জারি করেছে। করোনা মোকাবেলায় সরকারের কোনো প্রতিকারের ব্যবস্থা ছিল না। কার্যত ব্যবস্থা গ্রহণ করতে পারেনি দেশবাসী তা দেখেছে। চিকিৎসা না পেয়ে মানুষ রাস্তায় অ্যাম্বুলেন্সে মারা গেছে। সরকার মানুষের সেবা দিতে ব্যর্থ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সরকার দুর্নীতিকে সংরক্ষণ করতে পরিপত্র জারি করেছে : রিজভী

আপডেট সময় ০২:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০