ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

সাড়া ফেলেছে বাংলাদেশের ‘বড় লোকের বেটি’

আকাশ বিনোদন ডেস্ক : 

ভারতের প্রখ্যাত পল্লীগীতি শিল্পী রতন কাহার ১৯৭২ সালে ‘বড় লোকের বেটি’ গানটি লিখেছিলেন। ১৯৭৬ সালে অশোক রেকর্ড কোম্পানির উদ্যোগে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গানটি রেকর্ড হয়। চলতি বছরের মার্চে নতুন করে গানটির একটি মিউজিক ভিডিও বের করেন ভারতীয় শিল্পী বাদশা। তার কণ্ঠে সুপারহিট এ গানে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। রতন কাহারের সেই গানটিকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশেও একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সংগীত পরিচালক জেকে মজলিশ।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জেকে মজলিশ ও বিন্দু কনা। ঈদ উপলক্ষে বিগ বাজেটের এই মিউজিক ভিডিওটি আরটিভি মিউজিক ও আরটিভি প্লাসে মুক্তি পেয়েছে। ৩ জুলাই রাতে মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই প্রশংসিত হচ্ছে গান ও ভিডিও। যেখানে মডেল হিসেবে পারফর্ম করেছেন আঁখি আফরোজ ও আরেফিন জিলানী। ভিডিওতে উপস্থিত ছিলেন গানের দুই শিল্পী জেকে মজলিশ ও বিন্দু কনাও।

গানটির কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। পরিচালনায় ছিলেন উজ্জ্বল রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

সাড়া ফেলেছে বাংলাদেশের ‘বড় লোকের বেটি’

আপডেট সময় ১০:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০