ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

বিএনপি নেতাদের ওপর পৈশাচিক আঘাত করতে তারা নির্ঘুম রাত কাটায়: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারি দলের নেতাকর্মীরা রক্তাক্ত সহিংসতা ছাড়া স্বস্তি পায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে দলটির মহাসচিব বলেন, রক্তাক্ত সহিংসতা ছাড়া সরকারি দলের নেতাকর্মীরা স্বস্তি পায় না। বিএনপি নেতাকর্মীদের ওপর পৈশাচিকভাবে আঘাত করার জন্য তারা নির্ঘুম রাত কাটায়। দিনে রাতে বিএনপি নেতাকর্মীদেরকে যেখানেই পায়, সেখানেই আওয়ামী সন্ত্রাসীরা রক্তপিপাসুর ন্যায় আঘাত করতে ছুটে আসে।

ফখরুল বলেন, ভোটারবিহীন অগণতান্ত্রিক সরকার জনরোষের ভয়ে সবসময় আতঙ্কিত থাকে বলেই সহিংস সন্ত্রাসকে আঁকড়ে ধরেছে। এই কারণেই লোহাগড়ার বিএনপি নেতা আব্দুল জলিল মোল্লাদের মতো নিবেদিত প্রাণ মানুষদের দুনিয়া থেকে সরিয়ে দেয়ার জন্য ধারালো অস্ত্র নিয়ে সরকার দলীয় সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জনপদে রক্ত ঝরাচ্ছে। গণতন্ত্রশূন্য করে ক্ষমতাসীন গোষ্ঠী এখন বিরোধীদলশূন্য করার নীতি বাস্তবায়ন করছে চরম উৎসাহসহকারে।

মূলত বর্তমান সরকার করোনা মহামারি, প্রলয়ঙ্কারী বন্যা, ক্ষুধা, বেকারত্ব ইত্যাদির কারণে দেশের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে অন্যদিকে চোখ ফেরাতেই বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর আক্রমণ চালিয়ে রক্তাক্ত করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

বিএনপি নেতাদের ওপর পৈশাচিক আঘাত করতে তারা নির্ঘুম রাত কাটায়: ফখরুল

আপডেট সময় ০৪:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০