ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় মারা গেছেন অভিনেত্রী বিজরী বরকত উল্লাহর বাবা

আকাশ বিনোদন ডেস্ক : 

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বাবা মোহাম্মদ বরকত উল্লাহ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মোহাম্মদ বরকত উল্লাহ ছিলেন বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় প্রযোজক। তার স্ত্রী দেশের নন্দিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকত উল্লাহ।

বিটিভির বেশ কয়েকটি কালজয়ী ধারাবাহিক নাটকের প্রযোজনা করেছিলেন মোহাম্মদ বরকত উল্লাহ। তার প্রযোজিত তিনটি সারা জাগানো নাটকগুলো হচ্ছে – ‘কোথাও কেউ নেই’, ‘ঢাকায় থাকি’ ও ‘সকাল সন্ধ্যা’।

বিটিভি ছাড়াও দীর্ঘদিন বেসরকারি চ্যানেল বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসাবে কাজ করেছেন তিনি ।

করোনা আক্রান্তের পর স্বাস্থ্যের অবনতি ঘটলে মোহাম্মদ বরকত উল্লাহকে রোববার রাতে তাকে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সে সময় ফেসবুকে এক স্ট্যাটাসে মেয়ে বিজরী লেখেন, ‘আমার বাবাকে আইসিইউতে নেয়া হয়েছে। তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন। উনার করোনা ধরা পড়েছে। সবার দোয়া চাই।’

সোমবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই কিংবদন্তি প্রযোজকের মৃত্যু হয়। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

করোনায় মারা গেছেন অভিনেত্রী বিজরী বরকত উল্লাহর বাবা

আপডেট সময় ০৪:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০