ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক

সাহেদ-পাপিয়াদের যারা দলে আনে তাদের হাত ভেঙে দিতে হবে

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সাহেদ-পাপিয়ারা যে নেতার হাত ধরে দলে ঢোকে সেই নেতার হাত ভেঙে দিতে হবে। শুধু সাহেদ-পাপিয়াদের হাত ভাঙলে চলবে না, তাদের যারা দরজা দিয়ে ঢোকায় তাদের হাত গুড়িয়ে দিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগকে রক্ষা করতে হবে।

আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সাহেদ-পাপিয়ারা কিভাবে দলে ঢুকে পড়ে? নিশ্চয়ই কোনো ফাঁক ফোকড় আছে? যে নেতার হাত ধরে ঢোকে সেই নেতার হাত ভেঙে দিতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাহেদ নিয়ে আপনাদের প্রত্যেকের প্রশ্ন আছে? সাহেদরা কিভাবে দলে ঢুকে পড়ে? নিশ্চয়ই কোনো ফাঁক ফোকড় আছে? পাপিয়াকে ধরলেই চলবে না। পাপিয়াকে কে ঢুকিয়েছে, কে আশ্রয় দিয়েছে, কে প্রশ্রয় দিয়েছে, তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, শনিবার (০১ আগস্ট) বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েও ঈদুল আজহা পালন করবো। কারণ আগামীকাল থেকে শোকের মাস আগস্ট শুরু হবে। এই আগস্ট মাসে শেখ হাসিনা নির্দেশে সব কর্মসূচি সংক্ষিপ্ত করে, যে বন্যা কবলিত এলাকার মানুষেরা ঈদ করতে পারছে না, সেই মানুষদের পাশে দাঁড়াতে হবে। যে মানুষেরা করোনায় আক্রান্ত হয়ে ঈদ করতে পারছে না, তাদের পাশে গিয়ে দাঁড়াতে তিনি নির্দেশ দিয়েছেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন,
অনুষ্ঠান সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

সাহেদ-পাপিয়াদের যারা দলে আনে তাদের হাত ভেঙে দিতে হবে

আপডেট সময় ১১:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০