ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

বর্তমান সরকারের অবদানে গ্রামের মানুষ শহরের সুযোগ সুবিধা পাচ্ছে: পলক

আকাশ জাতীয় ডেস্ক: 

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, গ্রামের মানুষ অবহেলিত ছিল, বিগত দিনে উন্নয়ন হয়নি, বর্তমানে উন্নয়ন হচ্ছে। গ্রাম শহরে রুপ নিচ্ছে যা বর্তমান সরকারের অবদান। আজ শুক্রবার সকাল ১১ টায় চৌগ্রাম ইউনিয়নের ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে বন্যার্ত ২০০ পরিবারের মাঝে ত্রান বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের বিরুদ্ধে বিএনপি সরকার মিথ্যা মামলা দিয়েছে। জেল খেটেছি, আপনারা আমাকে পরপর তিনবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি আপনাদের সুখে দুংখে পাশে আছি, এলাকার উন্নয়নের জন্য আপ্রান চেষ্টা করছি। জননেত্রী শেখ হাসিনা সরকার জনগনের সরকার। যার জন্য বাংলাদেশে আমুল পরিবর্তন ঘটেছে।

পলক বলেন, গ্রাম এখন উন্নয়নের মডেল। আধুনিক নাগরিক সুবিধা এখন গ্রামের মানুষ পাচ্ছে। বাড়ি বাড়ি বিদ্যুৎ, রাস্তা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ইন্টারনেট সংযোগ প্রদান সরকার করেছে। গ্রামে গ্রামে উন্নয়নের ছোয়া বর্তমান সরকার দিয়েছে। শহরের সুযোগ সুবিধা পাচ্ছে। চলনবিলের মাটি সোনার মাটি। শস্য শ্যামলে মাটি উর্বর। মানুষের খাদ্যের অভাব পুরন হচ্ছে। এ দুর্যোগে পাশে আছি, থাকবো ইন শা আল্লাহ্‌।

এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, জেলা পরিষদ সদস্য সালাহউদ্দিন আল আজাদ ছানা, রায়হান কবির টিটু, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন জিন্নাহ, সাধারণ সম্পাদক বারিক হোসেন প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

বর্তমান সরকারের অবদানে গ্রামের মানুষ শহরের সুযোগ সুবিধা পাচ্ছে: পলক

আপডেট সময় ০৭:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০