ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

দলের প্রয়োজনে মহাসচিব পরিবর্তন করা হয়েছে : জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অনুরাগ-বিরাগের বিষয় নয়, দলের প্রয়োজনে মহাসচিব পরিবর্তন করা হয়েছে।

গঠনতন্ত্র দলের চেয়ারম্যানকে কতগুলো কতৃত্ব দিয়েছে। দলের প্রয়োজনে কাউকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেয়ার ক্ষমতা দল তাকে দিয়েছে।

বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি এসময় আরও বলেন, জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় দল। দলকে সামনে এগিয়ে নিতে মহাসচিব পদে পরিবর্তন করা হয়েছে। মহাসচিব পরিবর্তন হলেও দলে কোন বিবেদ হবে না।

জাপা চেয়ারম্যান বলেন, বন্যায় মানুষ কষ্টে রয়েছে, ত্রাণ সহায়তা আরও বাড়ানো উচিত বলে মনে করেন তিনি। বন্যা যেহেতু দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে তাই সকল সরকারি-বেসরকারি সংস্থাগুলো বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এছাড়া বন্যার্ত মানুষগুলোর জন্য সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, জাপা সাধ্যমত বানভাসীদের পাশে দাঁড়াবে।

এর আগে জাপা চেয়ারম্যান সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। ঈদের নামাজের পর কোরবানি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বলে দলীয় সূত্রে জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

দলের প্রয়োজনে মহাসচিব পরিবর্তন করা হয়েছে : জিএম কাদের

আপডেট সময় ১১:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০