ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

সর্ষের মধ্যে ভূত তাড়াতেই হবে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

সড়কে শৃংখলা ফিরে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে অবকাঠামোগত উন্নয়ন অনেক হয়েছে, তবুও এখনও সড়কে শৃংখলা ফিরে আসেনি, এ নিয়ে বিআরটিএকে নিয়েও অনেক অভিযোগ রয়েছে, সর্ষের মধ্যে ভূত অবশ্যই তাড়াতে হবে।

বুধবার চট্টগ্রামে সড়ক ও জনপথ অধিদফতরে চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ, টানেল প্রকল্পের অগ্রগতি ও ঈদ প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের এ আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মালিক ও শ্রমিকদের আহ্বান জানান মন্ত্রী।

মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের আহ্বান জানান তিনি। বলেন, বিআরটিসি দেশের পতাকাবাহী গণপরিবহন, শেখ হাসিনা সরকার এ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছে। দুর্নীতি থেকে বেরিয়ে না এলে এ প্রতিষ্ঠান টেকানো কঠিন হবে, অনিয়ম বন্ধ করতে হবে এবং সতর্ক বা সংশোধন না হলে কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নতীকল্পে ইতোমধ্যে জাইকার অর্থায়নের নীতিগত অনুমোদন পাওয়া গেছে। চট্টগ্রামের মেট্রোরেল স্থাপনের লক্ষে কার্যক্রম শুরু হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি অর্থায়নের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইআরডির মাধ্যমে চেষ্টা অব্যাহত রেখেছে।

সড়ক ও সেতু উন্নয়নে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিলেও সড়কে শৃঙ্খলা না ফেরায় ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সর্ষের মধ্যে ভূত তাড়াতেই হবে: কাদের

আপডেট সময় ০৫:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০