ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে পরাজয় এখনও আশরাফুলকে পোড়ায়

অাকাশ স্পোর্টস ডেস্ক:

‘অস্ট্রেলিয়া এবার আসার পর ফিরে গিয়েছিলাম ১১ বছর আগে। ফতুল্লায় তখন অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা খেলছিলাম। ওই টেস্ট ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হেরে যাই। মাত্র তিন উইকেটের ওই হার এখনও পোড়ায় আমাকে,’ বলছিলেন মোহাম্মদ আশরাফুল।

কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর তিনি বলেন, ‘সেই অস্ট্রেলিয়া আর এই অস্ট্রেলিয়ার মধ্যে অনেক পার্থক্য। বাংলাদেশ দলে এখন তিন থেকে চারজন বিশ্বমানের ক্রিকেটার। আমাদের সময়ের বাংলাদেশ দলে হয়তো দু’একজন তেমন খেলোয়াড় ছিলেন। এই ম্যাচে আমরা স্বাগতিক হওয়ার সুবিধা ভালোভাবেই কাজে লাগাতে পেরেছি।’

বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। বড় দলগুলোর বিপক্ষে এখন আমরা খেলতে পারি ভয়ডর ছাড়াই। এ জয় অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দিয়েছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- সব বিভাগেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। তাই জয় ধরা দিয়েছে। এশিয়ায় এমনটাই হবে অস্ট্রেলিয়ার। এভাবেই তারা ধাক্কা খাবে।’

এই সাবেক স্পিনার বলেন, ‘তবে এমন জয়ে গা ভাসিয়ে দিলে চলবে না। সবসময় তো আর নিজেদের দেশে খেলবে না বাংলাদেশ। এরপর অন্য দেশে গিয়ে খেলতে হবে। এ নিয়ে ভাবতে হবে এখন থেকে।’

তিনি যোগ করেন, ‘সাকিব-তামিমের অসাধারণ পার্টনারশিপ দেখলাম। তবে টেস্ট ম্যাচে ২০০ কিংবা ৩০০ রানের পার্টনারশিপ হওয়া প্রয়োজন। তাই আরও ভালো ব্যাটিং করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যে পরাজয় এখনও আশরাফুলকে পোড়ায়

আপডেট সময় ০১:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭