ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এদেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক। তাই ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না।

আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আছি। তারা মানুষের কল্যাণের জন্য, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন, এখনও করে যাচ্ছেন। তাই আমাদের ধ্বংস করতে পারবে না। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক কর্মসূচিতে দুপুরে তিনি একথা বলেন। এ সময় তিনি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে খিলগাঁওয়ে বালু নদের মোহনায় উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করেন।

রিজভী বলেন- পুলিশ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে আমাদের বঞ্চিত করতে পারবেন না, আমাদের ধ্বংস করতে পারবেন না। আমরা জেগে উঠব। কারণ আমরা মানুষের পক্ষে, জনগণের পক্ষে, জনগণের আর্থিক উন্নয়নের পক্ষে আছি। তাই যতই দেশি-বিদেশি ষড়যন্ত্র হোক এ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করা যাবে না। রিজভী বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই আমরা এগিয়ে যাচ্ছিলাম কিন্তু অর্থনৈতিক উন্নয়ন-সমৃদ্ধি যারা পছন্দ করে না তারাই ১৯৮১ সালের ৩০ মে গভীর চক্রান্তের মাধ্যমে আধুনিক বাংলাদেশের স্থপতিকে নির্মমভাবে হত্যা করে। তার যে উন্নয়নমূলক কাজ তারা এগুলো নানাভাবে ব্যাহত করার চেষ্টা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না: রিজভী

আপডেট সময় ০৪:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০