ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বুবলীর পঙ্খীরাজ, যুবরাজ ও শাহেনশাহ

অাকাশ বিনোদন ডেস্ক:

‘গত বছর ঈদে ‘বসগিরি’ ও ‘শ্যুটার’ ছবি দুটি দেখতে হলে গিয়েছিলাম। তবে তা বোরকা পরে।

এবারও পরিকল্পনা আছে বোরকা পরে ‘রংবাজ’ ও ‘অহংকার’ ছবি দুটি দেখার। দর্শক প্রতিক্রিয়া সরাসরি অনুধাবন করতে এ পরিকল্পনা নিয়েছি। ‘ নিজের ছবি দেখতে হলে যাবেন কি না- জানতে চাইলে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন বুবলী।

এবারের ঈদে মুক্তি পাচ্ছে শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’ ও আব্দুল মান্নানের ‘রংবাজ’।  দুটি ছবিতেই বুবলীর বিপরীতে রয়েছেন হালের ক্রেজ শাকিব খান।  অর্থাৎ এ দুটি ছবির মাধ্যমে শাকিব-বুবলী জুটির হালি পূর্ণ হলো।  এর আগে গত বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘বসগিরি’ ও ‘শ্যুটার’-এ ছিলেন শাকিব খান।  এক বছর পর ঠিক একই ‘জোড়া ধামাকা’।

অবশ্য ঈদের আনন্দ আজ থেকে শুরু হয়ে গেছে বুবলীর।  কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কোরবানি ঈদের আনন্দ হাট থেকে গরু কেনা।  ইতিমধ্যে আমার বাসায় কোরবানির গরু চলে এসেছে।  গরুর নাম দিয়েছি পঙ্খীরাজ। ‘

মুখের কথা কেড়ে নিয়ে বলতে হলো, এটা আবার কেমন কথা? ‘হি. হি.. হি…’ খানিকটা হেসে এবার বুবলী বলেন, ‘বরাবরই কোরবানি গরুর নামকরণ করি।  ছোটবেলা থেকেই এ মজাটা করে আসছি।  এবার রেখেছি পঙ্খীরাজ, গতবার ছিল যুবরাজ।  তার আগেরবার শাহেনশাহ। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বুবলীর পঙ্খীরাজ, যুবরাজ ও শাহেনশাহ

আপডেট সময় ১২:১৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭