ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

সুশাসন প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য: জি এম কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছেন। পল্লীবন্ধু উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করে নির্বাচিত প্রতিনিধিদের অধীনে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের নিয়োগ দিয়ে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন। আমরা পল্লীবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দুর্নীতি, দুঃশাসন ও বেকারত্ব মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবো। সামাজিক ন্যায়বিচার ও সকল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর চকবাজার এলাকার ইসলামবাগ ঈদগাহ মাঠে পল্লীবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জাতীয় যুব সংহতি নেতা রফিকুল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফকরুল আহসান শাহজাদা, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম, যুব সংহতি মহানগর দক্ষিণ এর আহ্বায়ক গাজী এম এ সালাম, যুবনেতা দেলোয়ার হোসেন রিপন, আব্দুল খালেক, ফরহাদ হোসেন, সোহান, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম বাবুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

সুশাসন প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য: জি এম কাদের

আপডেট সময় ০৪:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০