ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

আইএসের গাড়িবহর থামাতে বিমান হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বুধবারে আইএস যোদ্ধাদের বহনকারী একটি গাড়িবহরকে থামিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন বিমান বাহিনী গাড়িবহরটির ওপর বিমান হামলা চালায়। আইএসের বহরটির সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে আসা জঙ্গিগোষ্ঠীটির অন্যান্য সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র।

ওই গাড়িবহরটি লেবানন-সিরিয়া সীমান্তের একটি ছিটমহল থেকে রওনা হয়ে পূর্ব সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রণে থাকা এলাকার দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু সম্প্রতি সেখান থেকে জঙ্গিদের হটিয়ে দিতে লেবাননের দিক থেকে লেবাননের সেনাবাহিনী এবং সিরিয়ার দিক থেকে সিরীয় সেনাবাহিনী ও লেবাননি হিজবুল্লাহ গেরিলারা একযোগে অভিযান শুরু করে।

উভয়পক্ষের অভিযানের মাঝে আটকা পড়া আইএসের যোদ্ধারা অস্ত্রবিরতি মেনে নিয়ে ছিটমহলটি ত্যাগ করতে রাজি হয়। ছিটমহল ত্যাগ করে তাদের পূর্ব সিরিয়ার নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় চলে যাওয়ার ব্যবস্থা করে দেয় হিজবুল্লাহ গোষ্ঠী ও সিরীয় সেনাবাহিনী।

হিজবুল্লাহর দেওয়া তথ্যানুযায়ী, আইএসের ওই বহরটিতে ৩০৮ জন জঙ্গি ও ৩৩১ জন বেসামরিক রয়েছে। যুক্তরাষ্ট্রের বাহিনীর অবরোধের মুখে তারা এখন পুরোপুরি আটকা পড়ে আছে। আইএস নিয়ন্ত্রিত এলাকার দিকে তারা আর এগিয়ে যেতে পারছে না। আটকা পড়ে আছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন জোট বাহিনীর মুখপাত্র রায়ান ডিলন।

সিরিয়া ও ইরাক, উভয় জায়গায় শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে আইএস। দুটি দেশেই তাদের দখলে থাকা বিশাল এলাকাসহ গুরুত্বপূর্ণ শহর ও নগরগুলো হাতছাড়া হয়ে গেছে। ছয় বছর আগে সিরিয়ার গৃহযুদ্ধের শুরুর দিকের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বিশাল এলাকা দখল করে নিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

আইএসের গাড়িবহর থামাতে বিমান হামলা

আপডেট সময় ০৬:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭