ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই: দুলু

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, করোনা মোকাবিলায় শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতর ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। একদিকে ব্যর্থতা আর সমন্বয়হীনতা পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। তারসঙ্গে আছে দুর্নীতি-লুটপাট। এ প্রক্রিয়ায় গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। করোনা ছাড়াও অন্য কোনও রোগী চিকিৎসা পাচ্ছেন না। বিশ্ব গণমাধ্যমে করোনার ফলাফল জালিয়াতির বিষয়টি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ ব্যর্থতার দায় নিয়ে শুধু স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক নয়, ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। এই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই।’

বুধবার সকালে শহরের আলাইপুরে বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের আয়োজিত ভার্চুয়াল কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভপিতত্বে আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম রাব্বানী, বিএনপি নেতা জিল্লুর রহমান বাবুল চৌধুরী, আনিসুর রহমান আনিস প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই: দুলু

আপডেট সময় ০৬:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০