ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উন্নত চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ চার মাস ধরে বন্ধ আছে বাংলাদেশের ক্রিকেট। নির্দিষ্ট ক’জন ক্রিকেটার দেশের ভিন্ন চারটি ভেন্যুতে অনুশীলনের অনুমতি পেলেও বাকিরা আছেন ঘরবন্দি। করোনা বাধা দূরে সরিয়ে ক্রিকেটাররা যখন মাঠে ফিরতে ‍মুখিয়ে তখন টাইগারদের নবনির্বাচিত ওয়ানডে অধিনায়ককে নিতে হচ্ছে লন্ডন যাওয়ার প্রস্তুতি। মূলত শারীরিক অসুস্থতার কারণেই করোনাভাইরাস ঝুঁকির মধ্যেও দেশ ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন তামিম।

বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করায় চিকিৎসকের শরণাপন্ন হন টাইগার কাপ্তান। তবে নানাবিধ পরীক্ষা ও সিটি স্ক্যান করিয়েও সমস্যার সমাধান না হওয়ায় বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তামিম বলেন, ‘গত এক মাসে এমন ব্যথা অনুভব হয়েছে তিনবার। ব্যথায় চলাফেরা কষ্টকর হয়ে দাঁড়ায়। ডাক্তার হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হবে না। আরো কিছু পরীক্ষা করাতে চাই।’

তামিম আরো বলেন, ‘এন্ডোসকপি, কোলনস্কোপি আবার হাসপাতালে গিয়ে করাতে হবে। লন্ডনের ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে। তবে ওখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার ঝামেলা আছে। এরপরও ভাবছি লন্ডন যাওয়ার কথা।’

এর আগে প্রোস্টেটের সমস্যায় ভোগা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও কিছুদিন আগে ইংল্যান্ডে গিয়ে সফল অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের পর বর্তমানে সুস্থ আছেন বিসিবি বস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উন্নত চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন তামিম

আপডেট সময় ০৯:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০