ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রাণীদের জীবন রক্ষায় এগিয়ে আসার আহ্বান লিটনের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বুদ্ধিতে শ্রেষ্ঠ জীব মানুষ। কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব মানুষ নিজেই নষ্ট করে বারবার। কখনও অন্য প্রাণীকে নৃশংসভাবে হত্যা করে। কখনও আবার অন্য প্রাণীর প্রতি নির্মম অত্যাচার করে। তবে সব মানুষ সমান নয়। অন্য প্রাণীদের বাঁচানোর তাগিদে অনেক মানুষই ঝাঁপিয়ে পড়েন। তাঁদের মধ্যে একজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন দাস।

কিছু মানুষের বেপরোয়া মানসিকতার জন্য অন্য প্রাণীদের জীবন বিপন্ন হয়ে যায়। রাস্তার কুকুরের প্রতি অত্যাচারের এমন ভুরিভুরি উদাহরণ আছে। লিটন দাস তাদেরই অনুরোধ করলেন। ফেসবুকে নিজের পেজে একটি পোস্টার শেয়ার করেছেন লিটন। সেই পোস্টারে লেখা, ‘গাড়ী আস্তে চালান। রাস্তায় ছোট কুকুর আছে।’

দেখেই বোঝা যাচ্ছে কাঁচা হাতের লেখা। অর্থাৎ কোনো বাচ্চার আবেদন। সেই আবেদনই তুলে ধরেছেন লিটন। ছোট বাচ্চাটি মানুষকে তাদের নির্মম মানসিকতা ত্যাগ করার অনুরোধ জানাচ্ছে।

এই পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লিটন দাস লিখেছেন, ‘আপনারা যারা গাড়ি চালান, প্লিজ সাবধানে চালাবেন। যাতে পথের প্রাণীগুলোকে অকারণে জীবন দিতে না হয়। এই পৃথিবীতে প্রতিটা প্রাণীর জীবনই মূল্যবান।’

মানবিকতাবোধ সবার মধ্যে সমান হলে পৃথিবীটা আরও সুন্দর হতে পারত। মানুষের সঙ্গে আরও অনেক প্রাণী নিশ্চিন্তে পাশাপাশি থাকতে পারত। কিন্তু তেমন হয় না। কিছু মানুষের অত্যাচারে প্রাণীদের জীবন বিপন্ন। কারণে অকারণে তাদের ওপর অত্যাচার চালায় কিছু মানুষ। কিছু পশুপ্রেমী মানুষ বরাবর সেই নিষ্ঠুরদের প্রতি আবেদন জানিয়ে এসেছেন। লিটন তাই করলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রাণীদের জীবন রক্ষায় এগিয়ে আসার আহ্বান লিটনের

আপডেট সময় ১০:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০