ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

মদ না পেয়ে মায়ের হৃদপিণ্ড চিবিয়ে খেল সন্তান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মদ খাওয়ার অর্থ না পেয়ে মাকে হত্যা করার পর তাঁর হৃদপিণ্ড চিবিয়ে খেয়েছে ছেলে। গত সোমবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের কোলহাপুর শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

নিহত ওই নারীর নাম ইয়েলাভা (৬৫)। তাঁর ছেলে সুনীল কুচাকুর্নিকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কোলহাপুর শহরের শাহুপুরী থানার পুলিশ কর্মকর্তা সঞ্জয় মোর।

সঞ্জয় বলেন, নির্মাণ শ্রমিক সুনীলের তিন সন্তান রয়েছে। তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে মুম্বাইতে বাবার বাড়িতে থাকেন। ঘটনার দিন রাতে সুনীল মাত্রাতিরিক্ত মদ পান করেন। মদ্যপ অবস্থায় প্রতিবেশীদের বাড়িতে গিয়ে খাবার চান তিনি। তারা খাবার দিতে নারাজ হলে মায়ের বাড়িতে যায় সুনীল।

মায়ের সঙ্গে সুনীল মদ্যপ হয়ে প্রায়ই খারাপ ব্যবহার করত। এছাড়া তাঁর কাছ থেকে অর্থও চুরি করত সুনীল। সেদিনও বাড়িতে ঢুকেই তার মায়ের কাছে মদ খাওয়ার জন্য অর্থ চায়। তিনি অর্থ দিতে অস্বীকার করলে ঝগড়া শুরু করে সুনীল। এক পর্যায়ে তিনি রেগে গিয়ে তা মায়ের মুখ চেপে ধরেন ও ছুরিকাঘাত করতে থাকেন।

মায়ের মৃত্যু হলে তাঁর শরীরের ভেতর থেকে হৃদপিণ্ড কেটে বের করেন সুনীল। পরে সেটি চাটনি ও লবণ দিয়ে তিনি খেয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

সঞ্জয় আরো বলেন, সুনীলকে গ্রেপ্তার করা হয়েছে ও একটি মামলা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’

মদ না পেয়ে মায়ের হৃদপিণ্ড চিবিয়ে খেল সন্তান

আপডেট সময় ০১:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭