ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ ভারতের সবচেয়ে কাছের বন্ধু: প্রণব মুখার্জী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাংলাদেশ ভারতের ‘সবচেয়ে কাছের বন্ধু’ বলে মন্তব্য করে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, এজন্য প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশ ফরেন সার্ভিসের শিক্ষানবীশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

‘একটি সমৃদ্ধ জাতির সুযোগ্য প্রতিনিধি’দের সঙ্গে দেখা করতে পেরে ভারতের রাষ্ট্রপতি খুবই আনন্দিত বলে জানান। সুখী সমাজ গড়াও আধুনিক শাসনব্যবস্থার দায়িত্বে পড়ে। আর এই প্রতিনিধিরা দেশ পরিচালনার নতুন ধারণা এবং নতুন পদ্ধতি উপস্থাপন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রণব মুখার্জী বলেন, শিক্ষানবীশ কর্মকর্তারা বাংলাদেশ ফরেন সার্ভিসে কাজ করার মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের মাঝে অতীত থেকে চলে আসা বিশ্বাস এবং বন্ধুত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে তিনি নিশ্চিত।

‘বাংলাদেশ ভারতের সবচেয়ে কাছের বন্ধু এবং এই দু’দেশের মধ্যকার সম্পর্ক নানা দিক দিয়ে অন্যান্য দেশের কাছে নিদর্শনস্বরূপ। ভারত ও বাংলাদেশের রয়েছে একই ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। এগুলোই আমাদেরকে অনন্য এবং বিশেষভাবে এক করে তোলে,’ বলেন প্রণব মুখার্জী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ ভারতের সবচেয়ে কাছের বন্ধু: প্রণব মুখার্জী

আপডেট সময় ০২:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭