ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো পার্থক্য নেই: তপু বর্মন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের বিরতির পর আগামী অক্টোবর মাসে আবার মাঠে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে হবে বাংলাদেশেকে। জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন মনে করেন আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ভালো খেলার আত্মবিশ্বাসটাই তাদের মূল শক্তি।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে তপু বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে ভালো খেলেও হেরে গিয়েছিলাম। কিন্তু দলগতভাবে তুলনা করলে আমরা তাদের চেয়ে এগিয়ে থাকব। আমরা দেশের বাইরের ম্যাচগুলোতে ভালো খেলেছি। তাই আশা করছি, হোম ম্যাচেও ভালো করবো। ইতিবাচক ফলাফল আশা করছি।’

অন্য দিকে ভারতের বিপক্ষে বেশ ভালো লড়াই করেছিল লাল-সবুজের দলটি। তবে এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য দেখেন না এই ডিফেন্ডার।

তিনি বলেন, ‘ বাংলাদেশ ও ভারত সমান সমান। ম্যাচটিও হবে ফিফটি ফিফটি। তবে আমাদের মাঠে খেলা বলেই হোম সুবিধা পাব। আমরা ভারতের বিপক্ষে তাদের মাঠে জয়ের খুব কাছাকাছি গিয়েও দুর্ভাগ্যবশত ড্র করেছি। প্রতিপক্ষের মাঠে ভালো খেলাটা ঘরের মাঠে আমাদের জন্য ইতিবাচক প্রভাব পড়বে।’

দীর্ঘদিন ফুটবল থেকে দূরে থাকলেও নিজেদের প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে করেন তপু বর্মন।

তপু বলেন, ‘আমরা তিন মাসেরও বেশি সময় ধরে প্রশিক্ষণের বাইরে আছি। আশা করছি, অগাস্ট মাসে আমাদের ক্যাম্প শুরু হবে এবং আমরা তৈরি হবার জন্য যথেষ্ট সময় পাব। হোম ম্যাচ হওয়ার কারণে আমরা কিছু অতিরিক্ত সুবিধা পাব।’

আগামী ৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ। ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো পার্থক্য নেই: তপু বর্মন

আপডেট সময় ০৯:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০