ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

রিজেন্ট হাসপাতালের অনুমোদনের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্যের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, পত্রিকায় দেখলাম, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মন্ত্রণালয় থেকে না বললে রিজেন্ট হাসপাতালকে (করোনা পরীক্ষার) অনুমোদন দিতাম না। অর্থাৎ মিনিস্ট্রি থেকে বলা হয়েছে রিজেন্ট হসপিটালকে অনুমতি দাও, তারা পরীক্ষা করবে। তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

আজ রবিবার দুপুরে রাজধানীর উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দুঃখ হয়, লজ্জা হয় যখন দেখি প্রচণ্ড দুঃসময়ের মধ্যে করোনা টেস্ট করতে গিয়ে দুর্নীতি এবং তার সঙ্গে জড়িত কে? আওয়ামী লীগের সদস্য আওয়ামী লীগ। আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছে, ভঙ্গুর হয়ে গেছে। যে হারে লুটপাট করেছে আপনারা সবাই দেখেছেন, গণমাধ্যম দেখে।

তিনি বলেন, গণমাধ্যমের যারা কর্মী ও সাংবাদিক আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে, এই চরম বৈরীতার মধ্যেও যখন কোনো সংবাদ প্রকাশ করা বিপদজনক, তখন তারা অনেকটা প্রকাশ করছেন যেগুলো জনগণ জানতে পারছে এই সরকারের আমলে, আওয়ামী লীগ আমলে কিভাবে দুর্নীতি ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে।

তিনি বলেন, আমরা দেখেছি, প্রথম দিকে মানুষ এমনভাবে যারা দিন আনে দিন খায় তারা কষ্ট করছে, এখন তো কষ্ট আরও বেড়ে গেছে। একদিকে সব খুলে দেওয়ার পরে সংক্রমণ বেড়েছে, মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালন অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর সভাপতি ডা. হারুন অর রশিদও বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ ঘণ্টা হাজতবাসের অভিজ্ঞতা সম্পর্কে যা বললেন নুসরাত

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:৪১:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০