ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

চেকপোস্টে র‌্যাব দেখে ইয়াবা ফেলে পালাচ্ছিল তারা!

আকাশ জাতীয় ডেস্ক:  

শুক্রবার দিবাগত রাত দেড়টা। ইয়াবার একটি চালান কুমিল্লা থেকে ঢাকার হেমায়েতপুর যাচ্ছিল। এমন খবরে রাজধানীর শ্যামলীতে নিরাপত্তা চৌকি বসায় র‌্যাব। প্রতিটি গাড়ি তল্লাশির সময় একটি সিএনজি থেকে তিনজন ব্যক্তি পালিয়ে যায়। এসময় র‌্যাব সদস্যরাও তাদের পিছু নেয়। কিছুদূর যাবার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় বাকি একজন পালিয়ে যায়। পরে সিএনজিতে থাকা আটকৃতদের ব্যাগ তল্লাশি করে ১১হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।

তারা হলেন- মোহাম্মদ হৃদয় হোসেন ও মোহাম্মদ আনাস। আর পালিয়ে যাওয়া ব্যক্তির নাম হেলাল।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন।

তিনি বলেন, ‘রাতে চোকপোস্টে গাড়ি তল্লাশির সময় ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন পালিয়ে গেছে। চক্রটি ইয়াবার চালান কুমিল্লা থেকে ঢাকার হেমায়েতপুর নিয়ে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।’ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

চেকপোস্টে র‌্যাব দেখে ইয়াবা ফেলে পালাচ্ছিল তারা!

আপডেট সময় ০৪:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০