ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

জন্মদিনে ৩৫ শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন গাভাস্কার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কারের আজ (১০ জুলাই) ৭১তম জন্মদিন। জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে ৩৫জন শিশুর হৃদপিণ্ডে অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছেন ভারতের প্রথম ‘লিটন মাস্টার’।

ভারতের খাড়গড়ে অবস্থিত শ্রী সত্য সাঁই সঞ্জীবনী হাসপাতালের চাইল্ড কেয়ার কেয়ারে ৩৫ শিশুর অস্ত্রোপচারের সমস্ত খরচ বহন করার ঘোষণা দিয়েছেন গাভাস্কার। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এসব শিশুর পরিবারের পক্ষে তাদের অস্ত্রোপচারের খরচ বহন করা সম্ভব নয়। গাভাস্কারের আর্থিক সাহায্য এই ৩৫ শিশুর জীবন বাঁচাতে ভূমিকা রাখবে। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এমনটাই জানিয়েছে।

গাভাস্কারের ঠিক ৩৫ জন শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। ভারতের জার্সিতে গাভাস্কারের সেঞ্চুরিসংখ্যা ৩৫টি। এজন্যই সংখ্যাটা বেছে নিয়েছেন সাবেক এই অধিনায়ক। ‘টাইমস অব ইন্ডিয়া’কে তিনি বলেন, ‘সাহায্য করার অনেক ক্ষেত্র আছে, তবে শিশুদের গুরুত্ব আলাদা। তারা পরিবারগুলোর খুশির উৎস এবং তাদের ভবিষ্যতের আশা।’

এই উদোগের পেছনের কারণ সম্পর্কে সাবেক এই ডানহাতি ওপেনার বলেন, ‘দুঃখজনকভাবে, জন্মগত হৃৎপিণ্ডের সমস্যা ভারতে অনেক বেশি দেখা যায়। অনেকেই এ কারণে বাঁচতে পারে না এবং অনেকের সম্ভাবনা শেষ হয়ে যায়। এবং তাদের অধিকাংশই দরিদ্র এবং এদেশে তাদের যত্নও নেওয়া হয় কম, ‘হার্ট অব হার্ট ফাউন্ডেশন’ নামের যে সংস্থার সঙ্গে আমি কাজ করি, তারা এমন শত শত শিশুকে নয়া রায়পুর, পালওয়াল, হরিয়ানা এবং নাভি মুম্বাইয়ের খাড়গড়ে শ্রী সত্য সাঁই সঞ্জীবনী সেন্টার ফর চিলড্রেন হার্ট কেয়ারের মাধ্যমে বিনামূল্যে জীবন উপহার দিচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

জন্মদিনে ৩৫ শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন গাভাস্কার

আপডেট সময় ০৯:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০