ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বাম গণতান্ত্রিক জোটের

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। জোটের সমন্বয়ক বজলুল রশিদ ফিরোজের সভাপতিত্বে মানববন্ধনে ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী), সমাজতান্ত্রিক আন্দোলন ও কমিউনিস্ট লীগের নেতারা অংশ নেন।

জাহিদ মালেকের তীব্র সমালোচনা করে বজলুল রশিদ ফিরোজ বলেন, এই স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেহাল দশা ফুটে উঠেছে। তারা বারবার বলে আসছিল, করোনা মোকাবিলায় তাদের প্রস্তুতি আছে, কিন্তু করোনা যখন সত্যিই এলো, দেখা গেল যে আসলে তাদের কোনো প্রস্তুতিই ছিল না। করোনা মোকাবিলায় একের পর এক কমিটি হয়েছে, ৪৩টির ওপর কমিটি হয়েছে, কিন্তু বেশিরভাগেরই কোনো কার্যক্রম নেই। কোনো কোনো কমিটির এখন পর্যন্ত একটি বৈঠকও হয়নি।

‘স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবিলায় জাতীয় কমিটির সভাপতি। কিন্তু তিনি জানেন না যে, কিভাবে গার্মেন্টস খুলে দেওয়া হয়। তিনি সংসদে দাঁড়িয়ে বলেন যে, স্বাস্থ্যকর্মীরা পিপিই পরতে জানেন না। এই ব্যর্থতা তো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তারই। অথচ এই নির্লজ্জ, বেহায়া স্বাস্থ্যমন্ত্রী এখনও বহাল তবিয়তে দায়িত্বে আছেন।’

সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক বলেন, শাসক শ্রেণীর লুটপাটকারীরা শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই স্বাস্থ্যমন্ত্রী টেন্ডারবাজি করেন, তিনি টেন্ডারবাজির হিসেব করেন। তার ছেলের নেতৃত্বে পিপিই দুর্নীতি হয়েছে, মাস্ক দুর্নীতি হয়েছে। মিঠু বাহিনীর সঙ্গে মিলে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই স্বাস্থ্যমন্ত্রী শুধু পদত্যাগ করলেই হবে না, সবাইকে গ্রেফতার করতে হবে। সবাইকে রিমান্ডে এনে তদন্ত করতে হবে।

পরে মানবন্ধন থেকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পুলিশি বাধার মুখে প্রেসক্লাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বাম গণতান্ত্রিক জোটের

আপডেট সময় ০৫:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০